হার্টে ব্লকের কারণ কী?
হার্টের রক্তনালিতে দীর্ঘদিন ধরে চর্বি জমার ফলে আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হার্টের রক্ত সরবরাহ কমে যায়। ফলে হতে পারে হার্ট অ্যাটাক। হার্টে ব্লক শনাক্ত হলে স্টেন্টিং করতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্যকর জীবন যাপন করলে হার্ট অ্যাটাক জনিত ঝুঁকি কমানো সম্ভব। টিবিএস ভালো থাকুনে এসব পরামর্শ দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. সাজ্জাদুর রহমান।
