রাশিয়ার কারণে চীন-ইউক্রেন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে?
৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন তার বিশাল সোভিয়েত-যুগের অস্ত্রভাণ্ডার থেকে অতিরিক্ত অস্ত্র রপ্তানি করে অর্থনৈতিক সংকট মোকাবিলা করে। চীনের নব্য পুঁজিবাদী অর্থনীতির উত্থানে ইস্পাত, লোহা, ভুট্টা এবং সূর্যমুখী তেলের চাহিদা বাড়লেও, ইউক্রেনের জন্য সবচেয়ে লাভজনক রপ্তানি ছিল সেসব অস্ত্র; যা দেশটি আর প্রয়োজনীয় মনে করেনি।
