হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্তকে পলায়নে সাহায্যকারী নুরুজ্জামান রিমান্ডে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার অভিযুক্ত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে পলায়নে সহায়তাকারী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত এই আদেশ দেন।
