যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র প্রযুক্তি সহযোগিতা চুক্তি কতদূর?
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। এতে বলা হয়, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বন্দ্বের জেরে প্রযুক্তি চুক্তি আলোচনা স্থগিতের আশঙ্কা ছিল। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, যু্ক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে যুক্তরাজ্য সরকার। এর আওতায় আটলান্টিকের উভয় তীরের কয়েক লাখ মানুষের ভবিষ্যৎ গঠনের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।
