কেন অনেক দেশে শ্রমশক্তি নেয়া বন্ধ জানালেন প্রধান উপদেষ্টা
বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দালালদের প্রতারণাকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে বলেও জানান তিনি। ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
