দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে চায় যুক্তরাজ্য-দক্ষিণ কোরিয়া
যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি সই হয়েছে। দুদেশের মধ্যে ব্যবসা আরও সহজ করার লক্ষ্যে চুক্তিটি হয়েছে। ব্রিটিশ সরকার বলছে, এই চুক্তির ফলে ব্রিটিশ অর্থনীতিতে যোগ হবে কয়েক বিলিয়ন পাউন্ড।
