কতটা মনোমুগ্ধকর ছিল বিজয় দিবসের প্যারাস্যুটিং?
বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিজয়ের ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে বিমান থেকে ঝাঁপ দেন। এর মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ। ঢাকার শেরেবাংলা নগরের পুরাতন বিমানবন্দরে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
