শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৫ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা কবরে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের পরিবারের সদস্যরা।
