নির্বাচন না করার কী কারণ জানালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী?
জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
