সু চির জীবিত থাকা নিয়েই ধোঁয়াশা কেন?
মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলে কিম অ্যারিস। দীর্ঘদিন ধরে মায়ের কোনো খোঁজ না পাওয়ায় তিনি আশঙ্কা করছেন, সু চি হয়তো আর বেঁচে নেই,এমনকি মারা গেলেও তিনি তা জানতে পারবেন না। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কিম অ্যারিস।
