জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ ডিসেম্বর ভোরে জাতীয় স্মৃতিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে ছিলেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
