তাইওয়ানে হস্তক্ষেপ করলে চীনের কাছে পরাজিত হবে যুক্তরাষ্ট্র
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তবে তাইওয়ানের দাবি, তারা চীন থেকে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ। চীন-তাইওয়ানের এই দ্বন্দ্ব অনেক পুরোনো। এই দুইয়ের মধ্যে বরাবরই নাক গলায় যুক্তরাষ্ট্র। তবে এবার চীনে হস্তক্ষেপ করলে আর রক্ষা নেই, যুক্তরাষ্ট্র শোচনীয়ভাবে পরাজিত হবে- এমন তথ্যই উঠে এসেছে পেন্টাগনের ফাঁস হওয়া এক নথিতে।
