সিরিয়া থেকে অস্ট্রেলিয়া বন্ডি বিচের নায়ক আহমেদ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার সময় হামলাকারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো সেই সাহসী পথচারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম আহমেদ আল আহমেদ। বয়স ৪৩ বছর। দুই সন্তানের এই বাবা ১৪ ডিসেম্বর রাতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীর মোকাবিলা করেন।
