চবি সহ-উপাচার্যের পদত্যাগ দাবি ছাত্রদলের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের জেরে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। ১৫ ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে।
