অন্যায্য সুবিধা গ্রহণের সংস্কৃতির লাগাম টানতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আগামী দিনের বাংলাদেশের প্রধান প্রত্যাশা হতে হবে একটি দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।" ১৪ ডিসেম্বর রাজধানীতে পেশাজীবী পরিষদের আয়োজনে 'আসন্ন সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
