নেপালে ওলির দলের বিশাল সম্মেলন কী ইঙ্গিত দেয়?
গত সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এ ঘটনার তিন মাসও পেরোয়নি। এখনই দেশটিতে তিনদিনের একটি বিশাল সম্মেলন করেছে ওলির দল Unified Marxist–Leninist বা UML। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, চারবার দেশটির প্রধানমন্ত্রী থাকা কেপি শর্মা ওলি কি আসন্ন নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন?
