মার্কিন কূটনীতিকরা কেন ট্রাম্পের ওপর নাখোশ?
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই গণছাঁটাই কার্যক্রম হাতে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাইয়ে প্রায় আড়াইশ কূটনীতিককে গণছাঁটাইয়ের ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। যা এখনো কার্যকর করা যায়নি। উল্টো, কূটনীতিকরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন। কিন্তু প্রশ্ন হলো-কেন ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলো কূটনীতিকদের?
