ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার; ভারতের কড়া প্রতিক্রিয়া
দিনে-দুপুরে রাস্তায় গুলি করে তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টাকারী যেন কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে, অথবা পালিয়ে গেলেও যেন তাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে ১৪ ডিসেম্বর এই আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
