হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নানকে ৩ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আসামি হান্নানকে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
