আরো এক মামলায় গ্রেপ্তার সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ
অপহরণের চেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
