হাদির হামলাকারীদের বিষয়ে কী অগ্রগতি পুলিশের?
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা পালিয়ে গেছে কিনা এমন কোন তথ্য জানা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। ১৪ ডিসেম্বর সকালে পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বলেন, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ ডিসেম্বর রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
