ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় ১৩ ডিসেম্বর বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল। হামলাকারী পলাতক, তদন্ত চলছে।
