কলকাতায় ‘মেসি উন্মাদনায়’ সময়ের আগেই মাঠ ছাড়েন লিও
লিওনেল মেসিকে এক ঝলক দেখার উন্মাদনায় কলকাতার সল্টলেকে সৃষ্টি এই বিশৃঙ্খলার। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ-প্রশাসন ও আয়োজকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মাত্র ২০ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।
