বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান এখন জামায়াতে
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। ১৩ ডিসেম্বর সকালে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে গিয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে ফরম পূরণ করেন তিনি।
