থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ কি থামাতে পারবেন ট্রাম্প?
থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ; এ আর এমন কি? একটা ফোন দিলেই সব ঠাণ্ডা। সপ্তাহের শুরুতেও থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দফা সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব ছিল অনেকটা এমন। ১২ ডিসেম্বর সংঘাতে জড়ানো দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনালাপ সারেন ট্রাম্প। এরপর ট্রুথ সোশ্যালে জানান, সন্ধ্যা থেকেই বন্ধ হবে গোলাগুলি। শান্তির জন্য প্রস্তুত দুদেশ। অথচ, রণাঙ্গনের তথ্য বলছে- ১৩ ডিসেম্বর ভোরেও সীমান্ত সংঘাতে জড়িয়েছে দু'দেশ।
