কেরানীগঞ্জের ভবনে আগুন; কী বলছেন স্থানীয়রা?
১৩ ডিসেম্বর ভোরে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারের একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর আসে। ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। পাশাপাশি নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগুন লাগার পর নিরাপদে আশ্রয় নিতে সড়কে নেমে পড়েন ভবনের বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মনে।
