ইরানে গ্রেপ্তার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি
ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা ও পুলিশ বাহিনী। ১২ ডিসেম্বর ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে এক স্মরণসভা থেকে তাকে আটক করা হয়। নার্গিসের ভাই মেহদি মোহাম্মদির বরাতে প্যারিসভিত্তিক 'নার্গিস ফাউন্ডেশন' এই তথ্য নিশ্চিত করেছে।
