ওসমান হাদির পরিবারের সন্দেহ কার দিকে?
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে ১৩ ডিসেম্বর সকালে ঝালকাঠি থেকে রওনা দিয়েছেন তার পরিবারের কয়েকজন সদস্য। এর আগে স্থানীয় সাংবাদিকরা ভিড় করেন তাদের বাড়িতে। সে সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাদির বিষয়ে মন্তব্য করেন পরিবারের সদস্যরা। জানান, তার রন্ধ্রে রন্ধ্রে দেশপ্রেম।
