ওসমান হাদিকে এভারকেয়ারে স্থানান্তর
উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- ঢামেক থেকে এভারকেয়ারে নেওয়া হলো ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। জরুরি চিকিৎসা চলে অপারেশন থিয়েটারে। সন্ধ্যার পর ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
