শিশুরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার না করলে কি ফল ভালো হয়?
আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যত সারাক্ষণ মোবাইল নিয়ে খেলুক কিংবা সোশ্যাল মিডিয়ায় অনবরত চ্যাটিংয়ে ব্যস্ত থাকুক, বেশিরভাগ বাবা-মা-ই এটা চায় না। শিক্ষার্থীদের পড়ালেখার কথা ভেবে শিক্ষকরাও চান না, ছাত্রছাত্রীরা স্কুলে মোবাইল নিয়ে আসুক। এতে পড়াশোনার ক্ষতি হওয়াই স্বাভাবিক। এসব ভেবেই গত বছর স্কুলে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করে নিউজিল্যান্ড সরকার। আর অতিসম্প্রতি অস্ট্রেলিয়া সরকার প্রথমবারের মতো, ১৬ বছরের কমবয়সী শিশুদের জন্য ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ১০টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একেবারে নিষিদ্ধ করে দিয়েছে। এছাড়া এমন অনেক দেশ আছে, যেখানে শিশুরা স্কুলে মোবাইল ফোন বহন করতে পারে না। অনেক দেশই এখন অস্ট্রেলিয়ার মতো শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। কিন্তু আসলেই এ ধরনের পদক্ষেপ কি কোনো কাজে আসে? চলুন জেনে নেই বিস্তারিত...
