২ বছরের সাজিদকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা
পুরো দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিল ২ বছরের শিশু সাজিদ। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টার পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। খননযন্ত্রের সাহায্য ৫০ ফুট গভীর পর্যন্ত মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
