তফসিল ঘোষণার পর যা জানালেন মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণাকে 'আশ্বস্ত হওয়ার মতো' ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ১১ ডিসেম্বর সন্ধ্যায় তফসিল ঘোষণার পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
