জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে প্রার্থীদের। দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে ১১ ডিসেম্বর সন্ধ্যায় এই রায় ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
