ইউক্রেন যুদ্ধে মরল প্রথম ব্রিটিশ সেনা, লন্ডনের প্রতিক্রিয়া কী?
চার বছরে পা দেওয়ার পথে ইউক্রেন যুদ্ধ। এই দীর্ঘ সময়ে রুশ সেনাদের প্রতিহত করতে ইউক্রেনকে নানাভাবে সহায়তা করেছে যুক্তরাজ্য। সরবরাহ করেছে সৈন্যও। কিন্তু দীর্ঘ এই সময়ে কখনোই নিজেদের সৈন্য হারাতে হয়নি তাদের। এবার সেই দিনও দেখতে হলো যুক্তরাজ্যকে। যা নিয়ে এখন রীতিমতো তোলপাড় দেশটিতে। যুক্তরাজ্য জুড়ে চলছে শোকের মাতম।
