নির্বাচনকালীন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে কঠোর হবে সরকার: প্রেস সচিব
নির্বাচনকালীন রাজধানীসহ বিভিন্ন স্থানে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন হলে তাতে কঠোরতা দেখাবে সরকার। ১১ ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিকে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এক ব্রিফিং এ হুশিয়ারি দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এসময় তিনি জানান, নির্বাচনকালীন সময় উপদেষ্টা পরিষদের আকার এমনই থাকবে।
