১১ মাস পর প্রকাশ্যে শান্তিতে নোবেলজয়ী মাচাদো
১১ মাস পর প্রকাশ্যে এসেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর মাচাদো আত্মগোপনে ছিলেন এবং তার ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে পৌঁছান তিনি; যদিও নোবেল পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে আনা কোরিনা সোসা। অসলোতে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাচাদো; এসময় শুভেচ্ছা বিনিময় এবং ছবি তুলতে দেখা গেছে তাকে।
