তারেক রহমানকে হারাতে কী কৌশল নিচ্ছেন এনসিপির আল ওয়াকি?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দূর্গখ্যাত বগুড়া-৬ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রার্থী হিসেবে আব্দুল্লাহ-আল-ওয়াকি নির্বাচন করবেন। এই আসনে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোট করবেন। বিএনপির দুর্গ জয়ে কী চ্যালেঞ্জ রয়েছে এনসিপির এ প্রার্থীর সামনে? এসব নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন টিবিএসকে।
