মোহাম্মদপুরে জোড়া খুন নিয়ে কী তথ্য দিল পুলিশ?
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার উদ্দেশ্যেই ছুরি-চাকু নিয়ে প্রবেশ করে গৃহকর্মী আয়েশা আক্তার। সে এর আগেও এমন কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। ১১ ডিসেম্বর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ কথা জানান।
