যুক্তরাষ্ট্রে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি; ট্রাম্পের দাবি ও বাস্তবতা
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও সিটি নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপক্ষে পাত্তা পায়নি ক্ষমতাসীন রিপাবলিকানরা। জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে না পারায় ট্রাম্প প্রশাসনের ওপর আস্থা কমছে মার্কিনীদের। যার প্রভাব পড়ছে নির্বাচনগুলোতে। এই অবস্থায় আগামী মধ্যবর্তী নির্বাচন ঘিরে দুশ্চিন্তা বাড়ছে রিপাবলিকানদের। সেই দুশ্চিন্তা দূর করতে এবার মাঠে নেমেছেন খোদ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় এক সমাবেশে তিনি বলেন, 'আমেরিকাকে পুনরায় সাশ্রয়ী করাই অগ্রাধিকার পাচ্ছে।' কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার প্রায় এক বছরের সেই অগ্রাধিকারের কতটা পূরণ করতে পেরেছেন ট্রাম্প?
