বিএনপি কীভাবে দেশ গড়বে জানালেন তারেক রহমান
জনগনের ভোটে ক্ষমতায় গেলে কোন মেগা প্রকল্পে যাবে না বিএনপি। বরং বিএনপি অর্থ ব্যয় করবে শিক্ষা-স্বাস্থ্যের পেছনে, জনবল তৈরিতে। ১০ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে 'দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াররম্যান তারেক রহমান।
