মামদানির নতুন ঠিকানা কোথায়?
বাস ভাড়া ফ্রি, বাড়ি বাড়া কমানোসহ একগাদা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ইতিহাস গড়ে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। এখন অপেক্ষা আনুষ্ঠানিক শপথ নিয়ে নিউইয়র্কবাসীকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের। সেই দায়িত্ব পালনে মাঠে নামার আগে নিজের ও পরিবারের সুরক্ষাটাও জরুরি। এই ভাবনা থেকেই এবার সরকারি বাসভবনে উঠার সিদ্ধান্ত নিয়েছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র।
