কতটা আধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন?
বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। এই বিমান কেনার জন্য ইতালির লিওনার্দো এসপিএ কোম্পানির সঙ্গে একটি 'লেটার অফ ইনটেন্ট' বা প্রাথমিক সম্মতিপত্র স্বাক্ষর করেছে বাংলাদেশ। ৯ ডিসেম্বর ঢাকার বিমান বাহিনীর সদর দপ্তরে এই চুক্তি সই হয়। বিমান বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
