পাকিস্তানে গিয়ে যেভাবে জঙ্গিবাদে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশিরা
পাকিস্তানে এখনও সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। এই দাবিতে দেশটিতে তথাকথিত দ্বীন কায়েমের জন্য সশস্ত্র লড়াই করছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি। জঙ্গিগোষ্ঠী টিটিপিকে নিয়ে অনুসন্ধানী এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দাবি করছে, বাংলাদেশি তরুণরা এই জঙ্গিগোষ্ঠীতে যোগ দিচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম টিবিএসকে বলেন, এ ধরনের কোনো কিছু ঘটছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
