গাইবান্ধার বড়ইপাড়া যেন ঘাসের গ্রাম!
মাঠের পর মাঠ ঘাসের আবাদ। যে দিকে চোখ যায় শুধু ঘাস আর ঘাস। কেউ ঘাস কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, কেউবা গুছাচ্ছেন বাজারে বিক্রির জন্য। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর বড়ইপাড়া গ্রামে সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে এটি। ঘাস বিক্রি করে এক কৃষক হয়েছেন কোটিপতি। তার জন্যই এলাকার পরিচিতি এখন ঘাসের গ্রাম নামে।
