কারা কোন স্বার্থে বেগম রোকেয়াকে হেয় করছেন?
চার বিশিষ্ট নারীকে যখন বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা, সেই মুহূর্তে নারী জাগরণের এই অগ্রদুতকে নিয়ে বিরূপ মন্তব্য করে তুমুল সমালোচনার জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। বেগম রোকেয়াকে 'মুরতাদ' ও 'কাফির' আখ্যা দিয়েছেন তিনি। তার এই মন্তব্য ঘিরে এরই মধ্যে সমালোচনা ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেগম রোকেয়াকে মুরতাদ-কাফির বলে হেয় করার এই অপচেষ্টা কেন? এতে কাদের কী লাভ-এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন নিজেরা করি'-এর সমন্বয়কারী ও মানবাধিকার কর্মী খুশী কবির। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
