‘দ্য তাজ স্টোরি’: তাজমহলকে ঘিরে নতুন বিতর্কে বলিউড
বছরের পর বছর ধরে তাজমহলের প্রেমকাহিনি শুনিয়ে আসা ভ্রমণ গাইড বিষ্ণু দাসের দ্বিধা আর দ্বন্দ্বের দৃশ্যকে কেন্দ্র করেই বিতর্কের জন্ম দিয়েছে বলিউডের নতুন ছবি 'দ্য তাজ স্টোরি'। তুষার গোয়েল পরিচালিত এ চলচ্চিত্রটি গত অক্টোবরে মুক্তি পেয়েছে। তাজমহলের সরকারিভাবে স্বীকৃত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করায় মুক্তির পর থেকেই সমালোচনার মুখে পড়েছে এই চলচ্চিত্রটি।
