নারীর সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের দাবি
নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী নারীরা। ৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম ও নারী মৈত্রীর যৌথভাবে 'বেগম রোকেয়া দিবস ২০২৫' উদযাপন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন পেশাজীবী নারীরা করেন। সভায় আলোচকরা বলেন, বেগম রোকেয়া নারীর অধিকার ও নারী নেতৃত্বের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার অগ্রপথিক। আজকের এই রোকেয়া দিবসে আমরা স্মরণ করি রোকেয়ার সেই প্রগতিশীল চিন্তা—যে চিন্তা নারীর মুক্তি, শিক্ষার বিস্তার এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলে। এই প্রেক্ষাপটে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর দাবি শুধুমাত্র জনস্বাস্থ্য রক্ষার বিষয় নয়—এটি নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারীর অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য অপরিহার্য।
