IELTS কারসাজি, কী অপেক্ষা করছে বাংলাদেশিদের ভাগ্যে?
বিদেশে উচ্চতর ডিগ্রি ও কাজের আশায় ইংরেজি ভাষা শেখার ঝোঁক গোটা বিশ্বব্যাপী। এ ভাষায় দক্ষতা প্রমাণে একজন শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হয় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম বা IELTS- পরীক্ষায়। প্রতি বছর এ পরীক্ষায় অংশ নেয় বিশ্বের প্রায় ৩৬ লাখ মানুষ। যা পরিচালিত হয় ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং শিক্ষামূলক সংস্থা আইডিপির নিভির তত্ত্বাবধানে। সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীর বিরুদ্ধে এবার ভুল ফলের অভিযোগ ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের। প্রমাণ মিলেছে প্রশ্ন ফাঁসেরও।
