নির্বাচনকে সামনে রেখে কী হতে যাচ্ছে রাজনৈতিক মেরুকরণ?
জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ৮ ডিসেম্বর জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। আগের দিনই আত্নপ্রকাশ করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে তিন দলের জোট। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮টি ইসলামী ও সমমনা দল নিয়ে রাজনৈতিক জোট বেশ সক্রিয়। আর বিএনপির নেতৃত্বে একটি জোট তো রয়েছেই। সেক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে কী হতে যাচ্ছে রাজনৈতিক মেরুকরণ ও জোটের সমীকরণ? কারা থাকছেন কোন রাজনৈতিক জোটে এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
