ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব অবসানের পর চীনের বাণিজ্যে হাওয়া
নভেম্বর মাসে ৩৩০.৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে চীন। বিপরীতে সার্বিক আমদানিতে খরচ করেছে ২১৮.৩ বিলিয়ন ডলার। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে এক মাসেই ১১২ বিলিয়ন ডলার উদ্বৃত্তের রেকর্ড গড়েছে দেশটি। চীনের কাস্টমস বিভাগের পরিসংখ্যানের ভিত্তিতে ৮ ডিসেম্বর ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বছর ব্যবধানে নভেম্বরে চীনের রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। বিপরীতে আমদানি বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ।
